শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরবণ্টনে পরিবর্তন আনার প্রস্তাব উঠেছে। বর্তমানে ২৩০ নম্বরের পরিবর্তে মোট ৪০০ নম্বরে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখা হতে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত এক সভায় এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সভায় শিক্ষক নিয়োগের তিন ধাপের পরীক্ষা, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরবণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন ধাপের পরীক্ষায় যথাক্রমে ১০০, ২০০ ও ১০০ নম্বর রাখার প্রস্তাব দেওয়া হয়।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার একটি খসড়া পরিপত্র তৈরি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি এখনো প্রস্তাব ও আলোচনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ছাড়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়েও আলোচনা হয়। তবে এসব বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970