প্রেমের টানে সুনামগঞ্জে চীনা যুবক , বিয়ে করলেন বাংলাদেশি তরুণীকে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

ছবি: সংগৃহীত

প্রেমের টানে চীন থেকে এসে সুনামগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন ঝংলং নামের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। একপর্যায়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করা তরুণীর নাম কুশবু বেগম। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। অন্যদিকে, বর ঝংলং চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুশবু বেগমের সঙ্গে ঝংলংয়ের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাতে বিয়ের বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। ভিন্ন দেশের দুই মানুষের এই বিয়ে নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, চীনা যুবকের সঙ্গে তার ওয়ার্ডের বাসিন্দা কুশবু বেগমের বিয়ে হয়েছে বলে তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970