এশিয়ান গেমসে বাংলাদেশকে ১০-০ গোলে উড়িয়ে দিলো উত্তর কোরিয়া

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলকে ১০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে উত্তর কোরিয়া। সোমবার জাপানের ওসাকায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই বাংলাদেশের জালে সাতবার বল পাঠায় উত্তর কোরিয়ার মেয়েরা।

এশিয়ান গেমসে স্বর্ণপদকের অন্যতম দাবিদার উত্তর কোরিয়া। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দলটি। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রাখে উত্তর কোরিয়ার খেলোয়াড়রা।

উত্তর কোরিয়ার ধারাবাহিক আক্রমণ সামাল দিতে ব্যর্থ হয় বাংলাদেশের রক্ষণ। বিরতির আগেই সাত গোল হজম করায় ম্যাচের ফলাফল অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি উত্তর কোরিয়া। এই অর্ধে আরও তিন গোল করে বাংলাদেশকে ১০ গোলের বড় ব্যবধানে হারায় দলটি। এর মধ্যে জাপানে জন্ম ও বেড়ে ওঠা স্ট্রাইকার রি সং আ একটি গোল করেন।

মাঠের বাইরেও উত্তর কোরিয়ার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লাল পোশাক পরা কয়েক শ সমর্থক পুরো ম্যাচজুড়ে নেচে গেয়ে নিজেদের দলকে উৎসাহ দেন।

আগামী ১৯ সেপ্টেম্বর নাগোয়া আইচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের এশিয়ান গেমস। এবারের আসরে উত্তর কোরিয়া ১৪টি ক্রীড়া ইভেন্টে শতাধিক ক্রীড়াবিদ পাঠিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970