অবসরের ঘোষণা দেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা করল আর্জেন্টিনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও আর্জেন্টিনার হয়ে আরও একবার মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচের স্কোয়াডে মেসিকে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার সামনে রয়েছে তিনটি প্রীতি ম্যাচ। আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন ম্যাচের মধ্যে মেসিকে কেবল বেনিনের বিপক্ষে ম্যাচেই মাঠে দেখা যেতে পারে। মূলত মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানানোর উদ্দেশ্যেই ৬ অক্টোবরের ম্যাচটি বিশেষভাবে আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো ও হেরোনিমো রুইয়ি।

রক্ষণভাগে আছেন অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও রোমান ভেগা।

মাঝমাঠে রয়েছেন এনজো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল ও নিকো পাজ।

আক্রমণভাগে রয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, হোসে মানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970