সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন নামঞ্জুর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:১৫ পিএম

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে ডনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।

এর আগে গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। একই দিন তাকে কারাগারে পাঠানো হয়। গত ১২ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও তার জামিন আবেদন নাকচ হয়েছিল।

এদিকে সালমান শাহ হত্যা মামলায় ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। আগামী বৃহস্পতিবার তার উপস্থিতিতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে বিতর্ক চলে আসছে। একাধিক তদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। পরে আদালতের নির্দেশে মামলাটি নতুন করে তদন্তের প্রক্রিয়ায় যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970