প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন এবিএম আব্দুস সাত্তার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তাকে চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৯ ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
প্রশাসনের ৮২ ব্যাচের কর্মকর্তা আব্দুস সাত্তার এর আগে ৩ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র একান্ত সচিব হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।