এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদুল আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফারুক আহমেদ হাইওয়ে পুলিশ, ঢাকায় অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970