ড. মুহাম্মদ ইউনূস ১৮ মাস পর ফিরে এলেন তার কর্মস্থলে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম
বাংলাদেশের খ্যাতনামা সমাজতাত্ত্বিক চিন্তাবিদ ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাস পর তার কর্মস্থলে ফিরে এসেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের পর তিনি আবারও মিরপুরে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনের ‘ইউনূস সেন্টার’-এ নিজের দপ্তরে যোগ দেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সকালে মিরপুরে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
দপ্তরে ফেরার পরপরই ড. ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। সেখানে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে তিনি ইউনূস সেন্টার থেকে বিদায় নিয়ে দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন।