সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বাড়ানো হয়েছে। আগে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন বরাদ্দ ছিল। এখন আরও ১০০টি আসন যুক্ত করে মোট ১৫০টি আসন করার আবেদন অনুমোদন দিয়েছেন স্পিকার।

শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদ গ্যালারিতে আরও আসন বরাদ্দের জন্য স্পিকারের কাছে চিঠি দেন। তার সেই আবেদন গ্রহণের পর এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম দেখার সুযোগ পাবে।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের রাষ্ট্র সম্পর্কে জানানো এবং রাজনীতিসচেতন করে গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, অতীতেও তরুণদের রাষ্ট্র ও উন্নয়ন সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল।

এদিকে জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এতে তারা সংসদের ইতিহাস, কাঠামো এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970