দেশে নতুন ৫ উপজেলার অনুমোদন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:১১ পিএম

ছবি: সংগৃহীত

দেশে প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে বগুড়ায় নতুন সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন উপজেলাগুলোর মধ্যে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে গঠিত হবে মোকামতলা উপজেলা। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে ভাগ করে গঠিত হবে মাতামুহুরী উপজেলা। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লী উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হবে।

নির্ধারিত এই নতুন প্রশাসনিক ইউনিটগুলো গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সেবা সহজ করা, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতির ভারসাম্য রক্ষা করা হবে বলে নিকার বৈঠক সূত্রে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970