জঙ্গল সলিমপুরে হচ্ছে পুলিশ প্রশিক্ষণ একাডেমি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:০৬ পিএম
পুলিশ বাহিনীর পেশাদারি ও দক্ষতা বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সকালে রাজধানীর শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পেশাদারি আরও উন্নত করতে জঙ্গল সলিমপুরে দুটি পৃথক প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলা হবে। এর মধ্যে একটি থাকবে এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ পুলিশের প্রশিক্ষণের জন্য।
তিনি আরও বলেন, নতুন এই উদ্যোগ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।