বাংলাদেশে পুশ-ইন হওয়া পাঁচজনকে ফিরিয়ে নেবে ভারত, নাগরিকত্ব যাচাইয়ের সিদ্ধান্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পুশ-ইন হওয়া পাঁচজনকে ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তাদের ফিরিয়ে নেওয়ার পর ভারতীয় নাগরিকত্ব যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (২২ মে) দেশটির সুপ্রিম কোর্টে এ তথ্য উপস্থাপন করা হয়।

প্রধান বিচারপতি সুরিয়া কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মানবিক ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় ওই পাঁচজনকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার তাদের ভারতে ফিরিয়ে এনে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবে। এরপর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আগামী ১০ দিনের মধ্যে তাদের ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট বাংলাদেশে পুশ-ইন হওয়া ছয়জনকে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। পরে সেই রায়ের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আপিল করে।

জানা গেছে, পুশ-ইনের শিকার হওয়া ছয়জনের মধ্যে সোনালী খাতুন নামে এক নারীকে তার আট বছর বয়সী সন্তানসহ ভারতে ফিরিয়ে নেওয়া হয়। সে সময় তিনি গর্ভবতী ছিলেন। পরে পশ্চিমবঙ্গের বীরভূমে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

অন্য পাঁচজন দিল্লিতে বসবাস করতেন বলে দাবি করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, তাদের বাংলাদেশি নাগরিক মনে করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। এ ঘটনায় দুটি পরিবারের ছয় সদস্য পুশ-ইনের শিকার হন। পরে তারা আদালতের শরণাপন্ন হন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970