রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া জানান রামিসার বাবা।

তিনি বলেন, তাদের পরিবার প্রত্যাশিত বিচার পেয়েছে এবং আদালতের এ রায়ে তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। রায়ে তিনি শতভাগ সন্তুষ্ট বলেও মন্তব্য করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই তারা কাঙ্ক্ষিত রায় পেয়েছেন।

এ সময় বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ মামলার পুরো প্রক্রিয়ায় যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল হান্নান মোল্লা।

তিনি আরও বলেন, তার মেয়ের হত্যার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন, সেটি যেন দ্রুত কার্যকর করা হয়—এটাই এখন তাদের পরিবারের প্রধান প্রত্যাশা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970