পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

ছবি: সংগৃহীত

অতিরিক্ত মহাপরিদর্শকসহ বাংলাদেশ পুলিশের মোট ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে অতিরিক্ত মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপমহাপরিদর্শক মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক (উপমহাপরিদর্শক) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনকে পদোন্নতি দিয়ে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপমহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে অতিরিক্ত মহাপরিদর্শক এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (উপমহাপরিদর্শক) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে মহাসড়ক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া উপমহাপরিদর্শক পর্যায়ে প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র, মিয়া মাসুদ করিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970