নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৫০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাকে অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় চীনের পক্ষ থেকে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন।

চীনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল লাভ করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970