শপথ নিলেন দুই প্রতিমন্ত্রী, পেলেন ধর্ম ও পররাষ্ট্র দায়িত্ব

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:২৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও দুইজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার।

শপথ গ্রহণের পর শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব।

এই দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় আরও দুটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন সম্পন্ন হলো।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970