শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে। একই সঙ্গে বিউগলে করুণ সুর বাজানো হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।