ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভ্রমণ ভিসা নিয়ে দেশটিতে গিয়ে কিছু নির্দিষ্ট কাজ করা যাবে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর মধ্যে রয়েছে শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া, চাকরি করে পারিশ্রমিক নেওয়াসহ বেশ কিছু কার্যক্রম।

শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।

দূতাবাস জানিয়েছে, ‘বার্থ ট্যুরিজম’ বা শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া বি১/বি২ ভ্রমণ ভিসায় অনুমোদিত নয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজও এ ভিসায় করা যাবে না।

ভ্রমণ ভিসা নিয়ে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা করাও নিষিদ্ধ। একইভাবে পারিশ্রমিকের বিনিময়ে কোনো ধরনের পারফরম্যান্স করাও এ ভিসার আওতায় অনুমোদিত নয়।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট প্রয়োজনে এ ভিসা ব্যবহার করা যায়।

তাই ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভিসার আওতায় অনুমোদিত ও নিষিদ্ধ কার্যক্রম সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970