একনেকে অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ঢাকা নারায়ণগঞ্জ জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন পেয়েছে। একই সভায় আরও তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদিত প্রকল্প অনুযায়ী, ঢাকা নারায়ণগঞ্জ জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালু করা হবে। প্রায় ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পের কাজ শেষে ২০৩১ সালে ট্রেন চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে।

এদিনের একনেক সভায় অনুমোদন পাওয়া তিনটি মেট্রোরেল প্রকল্প হলো, মেট্রোরেল লাইন ৫ দক্ষিণ রুট, মেট্রোরেল লাইন ১ এবং মেট্রোরেল লাইন ৫ উত্তর রুট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে মেট্রোরেল লাইন ১ এর বিমানবন্দর থেকে কমলাপুর অংশ এবং মেট্রোরেল লাইন ৫ উত্তর রুটের হেমায়েতপুর থেকে ভাটারা অংশের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।

এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন মেট্রোরেল লাইন ৫ দক্ষিণ রুটের গাবতলী থেকে দাশেরকান্দি অংশের প্রকল্পও অনুমোদন পেয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970