পুলিশের এএসআই পদে চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
বাংলাদেশ পুলিশে ক্যাডেট সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের নিয়োগ ও পরিকল্পনা শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে ২ হাজার জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।
প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
ফলাফল দেখবেন যেভাবে
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।