সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মানতে না পেরে স্বামীর আত্মহত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে সংসার টিকিয়ে রাখতে স্ত্রীর দেওয়া ৯টি শর্ত মানতে না পেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩)। তিনি ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আনোয়ার হোসেন একই ইউনিয়নের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে স্ত্রী ইয়াসমিন সংসার চালানোর জন্য স্বামীর কাছে লিখিতভাবে ৯টি শর্ত দেন।

শর্তগুলোর মধ্যে ছিল—স্বামীর মা-বোনের কোনো হস্তক্ষেপ না থাকা, স্ত্রীর ওপর কোনো ধরনের শারীরিক আঘাত না করা, স্বর্ণালংকার ফেরত দেওয়া, দেনমোহরের পরিবর্তে জমি লিখে দেওয়া, অযথা ঝগড়া না করা, স্ত্রীর বাবার বাড়ির বিষয়ে কোনো বাধা না দেওয়া এবং তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়াসহ নানা দাবি।

পরিবার ও স্থানীয়দের দাবি, এসব শর্ত আনোয়ারের পক্ষে মানা সম্ভব ছিল না। বিষয়টি নিয়ে সোমবার তিনি শ্বশুর আব্দুল মান্নানের কাছে বিচার চাইতে গেলে তাকে অপমান করা হয়। এরপর থেকেই তিনি মানসিক চাপে ভুগছিলেন।

এই অপমান ও পারিবারিক টানাপোড়েন সহ্য করতে না পেরে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ করেছে পরিবার।

এ বিষয়ে স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970