প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারিতে স্কুল দপ্তরি, অতঃপর যা ঘটল...

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক স্কুল দপ্তরিকে আলমারির ভেতর থেকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে অর্থের বিনিময়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. আজাদ শেখ (৩৫)। তিনি উপজেলার বড় খারদিয়া গ্রামের বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায়। স্থানীয়দের দাবি, ওই প্রবাসীর স্ত্রীর ঘরে আজাদ শেখ লুকিয়ে ছিলেন। পরে এলাকাবাসী ঘর ঘিরে ফেললে তিনি আলমারির ভেতরে ঢুকে পড়েন। সেখান থেকেই তাকে উদ্ধার করে আটক করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রবাসীর স্ত্রী সন্তানকে স্কুলে আনা-নেওয়ার সময় থেকেই দপ্তরি আজাদের সঙ্গে পরিচিত হন। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং রাতে ওই নারীর ঘরে যাতায়াতের অভিযোগ ওঠে।

আটকের পর তাকে থানা পুলিশের হাতে না দিয়ে স্থানীয় প্রভাবশালী মহলের মধ্যস্থতায় অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে প্রবাসীর স্ত্রী দাবি করেন, তিনি পাশের বাড়িতে মৃত্যুর খবর পেয়ে সেখানে যান। ফিরে এসে দেখেন আজাদ তার ঘরে রয়েছেন। পরে স্থানীয়রা ঘর ঘিরে ফেললে আতঙ্কে তিনি আলমারিতে লুকিয়ে পড়েন।

অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য মো. ইরন দাবি করেন, এমন কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অভিযুক্ত দপ্তরির স্ত্রী তার জন্য ছুটির আবেদন করেছিলেন এবং তিনি ছুটি মঞ্জুর করেছিলেন। পরে ঘটনাটি জানতে পেরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970