মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘শিবির কর্মী’ ধরা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:২১ পিএম

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইব্রাহিম সরদার নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এ সুযোগে ইব্রাহিম সরদারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে আগেই ইব্রাহিমের পরিবারকে অবহিত করেছিলেন। তবে এরপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে দাবি পরিবারের।

শুক্রবার রাতে ইব্রাহিম সরদার ওই নারীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেন। পরে তাদের বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

প্রবাসীর স্ত্রী জানান, স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল বলেও স্বীকার করেন তিনি।

এদিকে, ইব্রাহিম সরদার ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে মাগুরা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইনামুল বলেন, ইব্রাহিম সরদার সংগঠনের কোনো পদধারী নেতা নন। নির্বাচনের সময় তিনি দলীয় প্রার্থীর পক্ষে এলাকায় কাজ করেছিলেন মাত্র।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, আটক দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970