নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনকে স্থানীয় জনতা ধরে গণপিটুনি দিলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরেক অভিযুক্তকে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

শুক্রবার রাতের দিকে উপজেলার বক্তাবলী এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, অভিযুক্ত হিরো নামের এক যুবককে তারা ঘটনাস্থল থেকে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে সোহেল নামের আরেক অভিযুক্তকে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা রাতেই ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম।

স্থানীয়দের দাবি, শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে দুই যুবক পাশবিক নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970