কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩৮ এএম

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান।

৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, শনিবার সন্ধ্যা থেকে কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায় বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবুর রহমানসহ কয়েকজন সীমান্ত এলাকায় যান।

তিনি আরও জানান, এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে সঙ্গে থাকা অন্যরা প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও মুজিবুর রহমান গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিজিবি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970