বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী তুলি এবং কৃষক আব্দুল খালেক।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামে পুকুরপাড়ে বসে মোবাইলে কথা বলার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তুলি। পরে তাকে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিকে একই সময়ে কালাদহ গ্রামের নিচপাড়ায় বজ্রপাতে নিহত হন কৃষক আব্দুল খালেক। আছরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970