প্রকৌশলীকে মারধরের ঘটনায় গাজীপুরে সংবাদ সম্মেলন

খাদিজা আক্তার, গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

প্রকৌশলীকে মারধরের ঘটনায় গাজীপুরে সংবাদ সম্মেলন। ছবি: মনোযোগপ্রকাশ

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইছহাক পিকু।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে অনুষ্ঠান আয়োজনকে ঘিরে প্রকৌশলী মাহমুদুল ইসলামের কাছে চাঁদা দাবি করা হয়।

তিনি চাঁদা দিতে অস্বীকার করলে পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারী সোয়াইব আহমদ, অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক ও তার লোকজন তাকে কর্মস্থলে হামলা ও মারধর করেন। এতে মাথায় আঘাতসহ গুরুতর আহত হন তিনি।

লিখিত বক্তব্যে ইছহাক পিকু বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় মাহমুদুল ইসলামের ওপর হামলার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে বিভিন্ন নোংরা ট্যাগ দেওয়া হচ্ছে।

সুস্পষ্ট তথ্য ও প্রমাণ থাকার পরও পুলিশ মামলা নিচ্ছে না। এ অবস্থায় হামলার ঘটনায় দায়ীদের ২৪ ঘন্টায় গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ ৮ দফা দাবি ঘোষণা করেছে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। দ্রুত দাবি মানা না হলে ঢাকাসহ বিভাগীয় শহরে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970