বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বজ্রপাতের ঘটনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাতের সময় বাড়ির প্রবেশপথের গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত হচ্ছিল। এ সময় মন্ত্রীর নিজ বাসভবনের সামনে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বাড়ির ফটকের নিরাপত্তাকর্মী তাদের জানিয়েছেন, গ্যাসের রাইজারে বজ্রপাতের পর আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970