বান্দরবানের বলিপাড়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই আগুনে বাজারের ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাজারের আনুমানিক ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970