সাজেকে ঘুরতে গিয়ে 'জয় বাংলা' স্লোগান, ৬ পর্যটক আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পর রাঙ্গামাটির সাজেকে ৬ পর্যটককে আটক করেছে সাজেক পুলিশ।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে চাঁদের গাড়িতে করে সাজেক যাওয়ার সময় বাঘাইহাট বাজার এলাকা অতিক্রমকালে তাদের আটক করা হয়।

আটক পর্যটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের জামাল হোসেনের ছেলে ফারদিন এহসান হৃদয় ও মৃত দারু মিয়ার ছেলে ইয়াছিন, হবিগঞ্জের কমলানগর এলাকার জয়দেব পালের ছেলে সুশান্ত পাল ও তাজুল ইসলামের ছেলে হারুন ইসলাম তুষার, সালাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পটুয়াখালীর পশ্চিম সুবিদখালীর আনিছুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকগামী ওই ৬ পর্যটক চাঁদের গাড়িতে অবস্থান করার সময় বাঘাইহাট বাজার এলাকা অতিক্রমকালে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এ সময় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে।

পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের বহনকারী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে পুলিশ গাড়িটিতে অভিযান চালিয়ে ৬ পর্যটককে আটক করে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে পুলিশ ওই ৬ পর্যটককে আটক করে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আটক পর্যটকরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970