নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব আলম সাময়িক বরখাস্ত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে এক নারীসহ আটক সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার নগরের নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে নারীসহ তাকে থানায় নেওয়ার ঘটনার পর রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. আশিক সাঈদ এ তথ্য জানান।

তিনি বলেন, পরিদর্শক মাহবুব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত দপ্তর আদেশ পাওয়ার পর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম নেওয়া হবে।

এর আগে শুক্রবার সকালে নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাটে মাহবুব আলম ও এক নারী অবস্থান করছেন এমন খবর পেয়ে সেখানে যায় পুলিশ। দীর্ঘ সময় দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে দুজনকে বের করে থানায় নেওয়া হয়।

মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং সিরাজগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত ছিলেন।

শুক্রবারের ঘটনায় ফ্ল্যাটে থাকা নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন মাহবুব আলম। তবে ঘটনাস্থলে থাকা আন্নি আক্তার নিজেকে মাহবুবের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দিয়েছেন আন্নি আক্তার।

এদিকে সিরাজগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, কোনো ছুটি বা অনুমতি ছাড়াই মাহবুব আলম রাজশাহীতে গিয়েছিলেন। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970