নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর ক্যাম্পাসের পাশের জঙ্গল ও লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে ১৩ বছর বয়সী এই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতীম। এরপর আর বাসায় ফেরেনি সে। দীর্ঘ সময় পার হলেও ছেলের কোনো সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

ছেলের নিখোঁজের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়েছিলেন অপ্রতীমের মা ড. নাহিদা বেগম। ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতাও চেয়েছিলেন তিনি।

অপ্রতীমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও তার স্বজনরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970