মাত্র ১২ মাস ৫ দিনে কোরআন মুখস্থ করল ৯ বছরের তাহমিদুল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পিএম
কঠোর অধ্যবসায়, মেধা ও শিক্ষকদের নিবিড় পরিচর্যায় মাত্র ১২ মাস ৫ দিনে পবিত্র কোরআন শরিফের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের শিশু তাহমিদুল ইসলাম।
তাহমিদুল ইসলামের বয়স বর্তমানে ৯ বছর ৭ মাস ১৮ দিন। সে মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের গুরা মিয়া বাড়ির আজিজুল হকের ছেলে। বর্তমানে সে মিরসরাইয়ের মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের হেফজ বিভাগের শিক্ষার্থী।
মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম বলেন, তাহমিদুলের এই অর্জন মাদরাসার জন্য অত্যন্ত গর্বের বিষয়। অল্প বয়সে পুরো পবিত্র কোরআন মুখস্থ করা তার মেধা, অধ্যবসায় এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যার ফল।
তিনি আরও বলেন, তাহমিদুলের এই বরকতময় পথচলায় তার বাবা মায়ের ত্যাগ ও আন্তরিক দোয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাহমিদুলের সাফল্যে তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাদরাসার পক্ষ থেকে বিশেষ দোয়া করা হয়েছে। একই সঙ্গে তার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।