রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় রেলের ৪ কর্মী সাময়িক বরখাস্ত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির মারধরের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের চার কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার দিবাগত রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মী হলেন আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

দপ্তরাদেশে বলা হয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই চার কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কমান্ড্যান্ট বা সদর দপ্তরের অধীনে দৈনিক হাজিরা দিতে হবে।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও টিটিরা মারধর করেছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করেন। শিক্ষার্থীদের ঘেরাওয়ের কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970