বর্ষসেরা পর্যটন কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভ্রমণবিষয়ক ভিডিও নির্মাতা ও কনটেন্ট নির্মাতাদের পুরস্কৃত করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড। এ বছর ‘বর্ষসেরা পর্যটন কনটেন্ট নির্মাতা’ হিসেবে পুরস্কার পেয়েছেন কনটেন্ট নির্মাতা আবু মোহাম্মদ সালাহউদ্দীন, যিনি সালাহউদ্দীন সুমন নামে পরিচিত।

শনিবার ৩ অক্টোবর বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অ্যান্টার্কটিকা, আমাজন ও আর্কটিকসহ বিশ্বের দুর্গম বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করে ভিডিও ধারণের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা, অপরিচিত ভূপ্রকৃতি এবং গ্রামবাংলার জীবন ও জীবিকা তুলে ধরেছেন সালাহউদ্দীন সুমন। তাঁর এসব কাজ দেশ ও বিদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তারা পর্যটন খাতের উন্নয়নে এগিয়ে এলে মন্ত্রণালয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আপনারা যদি এগিয়ে আসেন, আমাদের মন্ত্রণালয় রেডি আছে। আপনারা যেখানে পিপিপি মডেল অথবা লিজিং চান, সেটা যদি আপনারা বিকাশ ঘটাতে পারেন, আমরা প্রস্তুত রয়েছি। যে কোনো অবস্থাতেই আপনারা আসেন, আমরা আলোচনা করে এগুলো লিজ আউট করব। যাতে করে আপনারাও এই পর্যটন বিকাশে ভূমিকা রাখতে পারেন। সেই সঙ্গে সরকারও লাভবান হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও তরুণ উদ্যোক্তাদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, স্থায়ী কমিটির পক্ষ থেকে পর্যটন খাতের অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970