অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল ছেলের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম

ছবি: সংগৃহীত

অসুস্থ মাকে চিকিৎসকের কাছে নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের চা দোকানি মো. হেল্লাল। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মাইজদীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হেল্লাল। পথে বাঁশবোঝাই একটি গাড়ি থেকে ছিটকে আসা বাঁশ তার চোখে ঢুকে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার চোখ থেকে বাঁশের অংশ বের করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় হেল্লালের মা, বোন ও ভাবিসহ পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।

হেল্লালের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970