ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর, ডিসেম্বরেই ফল প্রকাশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়ন এবং ফল প্রকাশের পুরো প্রক্রিয়া ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ সম্পন্ন করা হবে। ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

বোর্ডগুলোকে মাত্র এক মাসের মধ্যে সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে হবে। ফলে পরীক্ষার সময়সূচি আরও কমিয়ে আনার সুযোগ নেই বলেও জানান তিনি।

এর আগে শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে এই পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরীক্ষার ফরম পূরণ এবং চূড়ান্ত সময়সূচি সম্পর্কে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970