হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছে ৩ শিশু। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৯৮৮ জনের শরীরে। পাশাপাশি পরীক্ষায় ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে।

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে পরীক্ষার মাধ্যমে মোট ১৭ হাজার ১১৫ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970