২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বুধবার (২ ডিসেম্বর) কুষ্টিয়া সফরে যাচ্ছেন। এদিন জেলাটিতে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা সফরসূচিতে এ তথ্য জানানো হয়। সফরসূচিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন।
সফরসূচি অনুযায়ী, ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পের উদ্বোধনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এ সময় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে কুষ্টিয়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।