ইরান নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, নির্বাচনের আগে কি এড়ানো হচ্ছে যুদ্ধ?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন করে কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই।

ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তার দাবি, অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই ইরান বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। দেশটির ওপর আরোপিত অবরোধও পুরোপুরি কার্যকর থাকবে।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের বিষয়েও বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গত রাতেই এই প্রণালি দিয়ে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয়েছে। তবে এসব তেলের কোনো অংশই ইরান থেকে আসেনি কিংবা ইরানে যায়নি বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও জানান, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে কোনো সময়েই ইরানে হামলা চালানো হবে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য সামনে এল। তার ঘোষণায় নির্বাচনের আগে সামরিক সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আলোচনা নিয়ে ট্রাম্পের ইতিবাচক বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া এসেছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970