খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য পর্যায়ে দলীয় কার্যালয় অথবা স্থানীয় মসজিদে একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
এসব আয়োজনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।