বাংলাদেশে বিদ্যুৎ সংকট নিয়ে যে বিবৃতি দিল আদানি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম

ছবি: সংগৃহীত

ভারতের রেলপথে তীব্র যানজট ও পণ্য পরিবহনে একাধিক বিধিনিষেধের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

বুধবার (০২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লাবাহী মালবাহী ট্রেনের চলাচল ব্যাহত হচ্ছে। ফলে কেন্দ্রটিতে স্বাভাবিক সময়ের তুলনায় কম কয়লা পৌঁছাচ্ছে। এ কারণে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে সীমিত বা সমন্বয় করতে হচ্ছে।

আদানি পাওয়ার জানায়, ভারতের রেলপথে তীব্র যানজটের পাশাপাশি পরিবহন ব্যবস্থায় পণ্য বোঝাইসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর প্রভাব পড়েছে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহনে।

বিবৃতিতে বলা হয়, সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দিনের বেলা চাহিদা কম থাকার সময়ে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমিয়ে আনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অবহিত করেছে আদানি কর্তৃপক্ষ।

একই সঙ্গে কয়লাবাহী রেল রেকের স্বাভাবিক চলাচল দ্রুত ফিরিয়ে আনতে ভারতের রেলওয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছে আদানি পাওয়ার।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে এবং বিদ্যুৎ সরবরাহে সম্ভাব্য প্রভাব সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970