বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দপদপিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

পরে গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, সর্বশেষ পাওয়া তথ্যমতে, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970