জামালপুরের শেখের ভিটায় জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ

মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম

ছবি: মনোযোগ প্রকাশ

জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বাদ মাগরিব শেখের ভিটা ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থাপনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি মো. হুমায়ূন কবির। সভাপতিত্ব করেন ১১ নম্বর ওয়ার্ড শাখার আমীর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আরজু মিয়া।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান ওমর, শহর শাখার মজলিসে শুরা সদস্য মো. আনোয়ার হক জালালী এবং ১১ নম্বর ওয়ার্ড শাখার সহকারী সাধারণ সম্পাদক মো. শাহজালাল।

বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামী সভা-সমাবেশ করতে পারেনি। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুম করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

তারা বলেন, ভবিষ্যতে যেন কোনো ধরনের ফ্যাসিবাদের জন্ম না হয়, সে জন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ ও উদ্দেশ্য নিয়েও আলোচনা করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, আল্লাহ ও রাসূলের নির্দেশিত আদর্শ অনুযায়ী দেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামালপুর ১১ নম্বর ওয়ার্ডের যুগীরঘোপা ইউনিটের সভাপতি অধ্যাপক আমিন উল্লাহ।

সমাবেশে অংশ নেওয়া কর্মী ও সহযোগীরা মনে করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970