ভোলায় অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৪

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশাকে পাশ কাটিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে দিঘলদী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস। এতে বাসের ৪ যাত্রী আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিকা ইউনিয়নের মিলন বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন থেকে ছেড়ে আসা দিঘলদী এন্টারপ্রাইজের বাসটি মিলন বাজার এলাকায় পৌঁছালে পাশের একটি সড়ক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে অটোরিকশাটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা ৪ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ৪ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970