ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজছাত্রী অহনার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

ছবি: সংগৃহীত

ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা গেছেন সরকারি ইয়াসিন কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অহনা মায়া ধর কথা। মাত্র ১৮ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন এই কলেজছাত্রী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অহনা মায়া ধর কথা সেখর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ধর ও দেবী রানি ধরের জ্যেষ্ঠ কন্যা। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে অহনা মায়া ধর কথার বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করা হয়েছে। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনায় সবার কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970