রাজধানীর বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970