দেশে ১০–১৫ ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ শনাক্ত: সাবেক গভর্নর ফরাসউদ্দিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, এসব কোম্পানিকে দ্রুত শাস্তির আওতায় আনা এবং তাদের সম্পদ উদ্ধার করে সরকারের তহবিলে যুক্ত করা প্রয়োজন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ অনুষ্ঠানে ফরাসউদ্দিন এসব কথা বলেন। তিনি আরও বলেন, “ব্যাংক হিসাব জব্দ করা সবসময় ভালো সমাধান নয়। ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রাখতে হলে এ বিষয়ে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”

ফরাসউদ্দিন জানান, আগের সরকারের সময় দেশে বড় ধরনের দুর্নীতি হয়েছে, কিন্তু এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের উচিত নিজস্ব নীতি ও পথ অনুসন্ধান করা। তিনি মনে করেন, বর্তমান সরকার সঠিক পথে রয়েছে, তাই সাহসী নীতি গ্রহণ জরুরি। এছাড়া বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা এবং কর আদায় বাড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি ব্যাংকের পরিচালকদের নিয়েও বলেন, তাদের মূল কাজ নীতি নির্ধারণ, কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে তারা শুধুমাত্র ঋণ প্রদানে উৎসাহিত। তাই ঋণ প্রদানের কাজ এবং নীতি গ্রহণের দায়িত্ব আলাদা করার সুপারিশ করেন ফরাসউদ্দিন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970