দেশের বাজারে লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশের বাজারে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
রোববার, ২০ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে।
এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।
অর্থাৎ, নতুন সিদ্ধান্ত অনুযায়ী চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারে ২০ টাকা করে বেড়েছে।