ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে দীর্ঘ ছুটি, স্কুলে ১৬ দিন আর মাদ্রাসায় বন্ধ ২১ দিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির প্রস্তুতি নেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় প্রায় ২১ দিনের ছুটি পাবেন শিক্ষার্থীরা।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ২৪ মে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ১৬ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা।

কলেজ পর্যায়ে আলাদা গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজ শিক্ষার্থীরাও প্রায় ১৬ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করবেন।

অন্যদিকে মাদ্রাসায় সবচেয়ে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট ছুটির সময় দাঁড়াবে প্রায় ২১ দিন।

এদিকে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা সাত দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। তবে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970